ধামইরহাটে ধান মাড়াই নির্মানে অনন্য উজ্জল কর্মকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ 

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতাড়া অনন্য প্রতিষ্ঠান উজ্জল কর্মকার ইঞ্জিনিয়ারিং। বেকার জীবনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি এখন সফল ব্যবসায়ী। এটি অন্য বেকারদের জন্য প্রেরনা হতে পারে ।

২০০০ সালে মেশিন তৈরির কাজ শেখার পর উজ্জল কর্মকার ধামইরহাট উপজেলা আমাইতাড়া বাজারে বিভিন্ন কাজের ছোট-বড় মেশিন তৈরি করে চলেছেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে ক্রয় করে নিয় যাচ্ছেন।

স্বনামধন্য এই প্রতিষ্ঠানে উন্নত কাচামাল দিয়ে মেশিন তৈরির ফলে এর টেকসই বেশি বলে জানান মেশিন ব্যাবহারকারি রবিউল ইসলাম। ধান,গম, কালাই,ভূট্টা ইত্যাদি মাড়াই মেশিন ছাড়াও পাওয়ারট্রলি, ভটভটি,নছিমন এসকল বাহন তৈরিতে উজ্জল কর্মকারের জুরি মেলা ভার।

তার কারখানায় এসকল যন্ত্র তৈরি করে যেমন নিজে আয় করেন পাশাপাশি বেশ কিছু শ্রমিকেরও কর্ম সংস্থান হয়েছে। ভালো মানের লোহা, শিট,চাকা, হাইড্রোলিক ব্রেক, স্টিয়ারিং,হুইলবক্স ইত্যাদি সংযোজজনে মাড়াইকল ও বাহন গ্যারান্টি সহকারে তৈরি হয় বলে এগুলো মজবুত, গাড়ীর স্থায়ীত্বকালও প্রায় যুগের অধিক বলে জানান।

অধিক পাওয়ারের ইঞ্জিন ব্যাবহারের ফলে অল্প সময়ে অধিক ধান মাড়াই করা সম্ভব হয় বলে ব্যাবহারকারি জানান। কারখানা খোলার পর থেকে ক্রেতাদের সার্ভিসিং সুবিধাও সহজ লভ্য। আধা ঘন্টায় ১ বিঘা জমির ধান মাড়াই করা সম্ভব।

এতে শ্রমিকের খরচ যেমন কম লাগে তেমনি সময়ও সাশ্রয় হয়। এতে মেশিন মালিক লাভবান হয়, পাশাপাশি জমির মালিকও অল্প খরচে ধান ঘরে তুলতে পারে।

মানুষের কল্যানে এসকল যন্ত্র ব্যবহার হলেও আজ পর্যস্ত শিল্পের স্বীকৃতি মিলেনি। দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এইসকল যন্ত্রের শিল্পের স্বীকৃতি দাবী করেন উজ্জল কর্মকার সহ সকল কারখানা মালিকগন।