
মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ মানিকগঞ্জের দৌলতপুরে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর নিজ সন্তানের বিরুদ্ধে। গত বুধবার গভীর রাতে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুনা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত করুনা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।
১১ই সেপ্টেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন।
জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই করুনা রানী ভদ্রের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই হয়তো এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন ।তিনি বলেন, আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...