
পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের চরহাদী গ্রামে এক গৃহস্থের গোয়ালঘর থেকে চারটি গাভী গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে চরহাদী গ্রামের মৃত হাসেম মৃধার ছেলে মো. রাজ্জাক মৃধার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাজ্জাক মৃধা জানান, প্রতিদিনের মতো তিনি তার চারটি গৃহপালিত গরু বসতঘরের পাশে রাস্তার ধারে বাঁধা অবস্থায় রেখে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখেন চারটি গাভী গরু সেখানে নেই।
তিনি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ও প্রতিবেশীরা এসে ঘটনা প্রত্যক্ষ করেন। রাজ্জাক মৃধা দাবি করেন, রাত ১০টা ৩০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরচক্র তার গরুগুলো চুরি করে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি কিছুটা বিলম্বে দশমিনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চুরি যাওয়া গরুগুলোর বর্ণনা নিম্নরূপ:
১. আনুমানিক ১০ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, লম্বা বাঁকা শিং ও পূর্ণ লেজ।
২. আনুমানিক ৫ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, ছোট শিং ও পূর্ণ লেজ।
৩. আনুমানিক ৪ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, ছোট শিং ও পূর্ণ লেজ।
৪. আনুমানিক ৫ বছর বয়সী একটি গাভী, লাল রঙের, ভোঁতা শিং ও পূর্ণ লেজ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এটি একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ। পুলিশ বলেছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...