
সুকুমার ঋষি পোরশা নওগাঁঃ গোপন সংবাদ ও অভিযোগের ভিত্তিতে রবিববার দুপুরে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়াস্থ ভিলেজ এগ্রোভেট প্রতিষ্ঠানে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ওষুধ প্রশাসনের নওগাঁ জেলা কার্যালয়ের ড্রাগ সুপার শাকিব আহাম্মেদ, পুলিশবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরা।
টাস্কফোর্স অভিযানকালে প্রতিষ্ঠানটিতে লাইসেন্স ব্যতীত পশুখাদ্য উৎপাদন, অনুমোদনবিহীন প্রায় ৬২ ধরনের ফুড সাপ্লিমেন্ট ও মেডিসিন তৈরি, মজুদ এবং বাজারজাতকরণের অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিচালক মোঃ রবিউল আউয়াল-কে (তার উপর আনা অভিযোগ স্বীকার করার কারণে) মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০-এর ২০ ধারায় এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে মানহীন ও অনুমোদনবিহীন পশুখাদ্য তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতি এবং বিপুল পরিমাণ পশুখাদ্য জব্দ করা হয়। এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অনুমোদনহীন ও মানহীন এসব পশুখাদ্য কুরিয়ারের মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হচ্ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...