
নড়াইলে যুবলীগ নেতা কর্তৃক সাংবাদিক মোস্তফা কামালকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে তিনি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক মোস্তফা কামাল বর্তমান আর টিভির নড়াইল প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ।অভিযুক্ত বাবলু মোল্লা নড়াইল সদর উপজেলার আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
থানায় সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধা ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু মোল্লা (৫০), পিতা মৃত আলেক মোল্লা, গ্রাম-লস্করপুর প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দেন।
সামাজিক বিষয় নিয়ে সাংবাদিক মোস্তফা কামালকে অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকে তখন তিনি প্রতিবাদ করলে বাবলু মোল্লা তাকে মারপিট করতে উদ্ধত হয়ে বিভিন্ন ভয়ভীতি জীবন নাশের হুমকি দেয়।
এ বিষয়ে সাংবাদিক মোস্তফা কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যুবলীগ নেতা বাবলু মোল্লা যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে তাই আমি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে যুবলীগ নেতা বাবলু মোল্লা বলেন আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।
ঘটনার বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-২৩৫, তারিখ-০৫ সেপ্টেম্বর ২০২৫। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক