বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবর জিয়ারত করলেন সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ , ৩১ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-একাত্তরের রনাঙ্গণে জীবণ আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কবর জিয়ারত করেন ৮৫,যশোর-১(শার্শা) আসনের সাবেক সাংসদ এবং বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক-মো.মফিকুল হাসান তৃপ্তি। এ সময় শার্শা উপজেলা এবং বেনাপোল পৌর এলাকার বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-নেতৃবৃন্দ সাথে ছিলেন।

শনিবার(৩০ আগষ্ট) বিকালে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকসি তে অবস্থিত নূর মোহাম্মদ শেখের স্মৃতি সৌধে পৌছান(উল্লেখ্য,স্মৃতি সৌধের ঐ স্থানটিতে আরও কয়েকজন বীর সেনা সেখানে শায়িত আছেন)। সেখানে তিনি শহীদদের কবর জিয়ারত শেষে ঐ ইউনিয়নের বিএনপি’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মরহুম আলহাজ্ব সৈয়দ আলী বিশ্বাসের কবরও জিয়ারত করেন। দেশের জন্য তাঁদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক- মো. তাজউদ্দিন,যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক- মো. ইমদাদুল হক,শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক- মো. আল মামুন বাবলু,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক-মো.আশরাফুজ্জামান মির্জা, যুগ্ম আহ্বায়ক- মো. জনি হায়দার ও মো. লাফু মোড়ল,সদস্য- মো. মফিজুর রহমান পিন্টু,
ডিহি ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি- মো. আবু কালাম,ডিহি ইউনিয়ন বিএনপি নেতা- মো. খাইরুল ইসলাম,সাবেক মেম্বার- মো. সামসুর,পুটখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি- মো. মফিজুর রহমান,পুটখালী ইউনিয়ন যুবদল নেতা- মো. জিয়া বিশ্বাস ও মো. লিটন।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে মফিকুল হাসান তৃপ্তি বলেন- “বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শুধু শার্শা বা যশোরের নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তাঁর সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

আজ আমরা মহান মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং আমাদের দলের অভিভাবকসম মরহুম সৈয়দ আলী বিশ্বাসের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তি কামনা করেছি। তাঁদের আদর্শ ও ত্যাগ আমাদের রাজনৈতিক সংগ্রামে শক্তি জোগাবে”।