
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামের বাসিন্দা মিজান কসাই(৪২)’কে নিজ বাড়ীর উঠানে ফেলে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে মৃত হানিফ সরদারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে,মিজান কসাই এর নিজস্ব কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই,তবে বেনাপোল চেকপোষ্টে একটি গোশের দোকানে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করতো। সপ্তাহের প্রতি শুক্রবার তিনি নিয়মিত ভাবে সেখানে গরু জবেহ থেকে শুরু করে গোশ কেনা-বেঁচায় সহায়তা করতো দোকানীকে,অনেক সময় কেউ গরু জবেহ’র অফার দিলে সেখানে তিনি ছুঁটে যেতেন,এইভাবে তার কর্মজীবণ চলে।
দিনক্ষণ অনুযায়ী শুক্রবার(২৯ আগষ্ট) রাত ২’৩০ মিনিটের দিকে গোশ বিক্রেতার ফোন পান গরু জবেহ’র জন্য। মহাজনের ফোন পেয়ে তিনি কাজে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতী নিতে ঘুম থেকে উঠে পড়েন।
এদিকে, গরু জবেহ’র জন্য দোকানদার বার বার ফোন দিতে থাকে কসাই মিজান’কে, কিন্তু তাতে সাড়া না পেয়ে দোকানদার মিজানের বাড়ীতে এক ভ্যান চালক’কে পাঠান। ওই ভ্যান চালক মিজানের বাড়ীর গেটে এসে ডাকাডাকি করে(উল্লেখ্য,কসাই মিজানের বাড়ীর দু’টি গেইট রয়েছে,বাড়ীর সীমানায় একটি পকেট মেইন গেইট এবং অপরটি ঘরের বারান্দা সংলগ্ন কলাপ্সিবল গেইট)।
কিন্তু তার ডাকে দ্বীতল বাড়ীর নীচতলায় থাকা স্ত্রী এবং দ্বিতীয় তলায় থাকা কলেজ পড়ুয়া ছেলে ও মেয়ের কান পর্যন্ত পৌছে না। অনেক ডাকাডাকির পর যখন না ওঠে তখন মিজানের বাড়ী সংলগ্ন বাড়ী থেকে মিজানের বড় ভাই জুলু ভ্যান চালকের ডাক শুনতে পেয়ে তিনিও ডাকাডাকি করতে থাকেন।
পরে ভিতর থেকে একটি কান্নার আওয়াজ আসে যে মিজানুর আর নেই, পরে ভ্যান চালক ও তার বড় ভাই সহ বাড়ির ভিতরে ঢুকে দেখে যে মিজানুর জবেহ করা অবস্থায় মাটিতে পড়ে আছে।
এসময় নিহত মিজানের স্ত্রী বলেন, রাত আড়াইটার দিকে গরু জবেহ করতে যাবে এজন্য ভ্যান চালক বাড়ীর গেইটে ডাকাডাকি করে। তার ডাক শুনে উঠে বের হয়ে দেখি যে আমার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সরদার বলেন, মিজানুর এর ছোট ভাই ভোর ৪ টার দিকে আমার কাছে ফোন দিয়ে বলে মিজানুর’কে বা কারা খুন করেছে,এমন সংবাদ শুনে আমি মিজানের বাড়ী যাই এবং সাথে সাথে বেনাপোল পোর্টথানায় খবর দিলে,এসআই রাশেদের নেতৃত্বে থানা পুলিশ এসে লাশের পাশে থাকা একটি ছুরি উদ্ধার করে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
এ প্রসংগে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে, ঘটনা স্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয় বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...