
চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
বুধবার (২০ আগস্ট) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।
ঢাকায় পৌঁছানোর পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তাকে অভ্যর্থনা জানান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে আগামী রোববার (২৪ আগস্ট) পর্যন্ত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের এ সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা। একইসঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করবেন তিনি।
সফরকালে জাম কামাল খান বাংলাদেশি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন পথ অন্বেষণ করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প
জীবনযাত্রার ব্যয় সংকটে ভোট হারিয়েছেন ট্রাম্প
উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
ভোলায় অবৈধ ট্রলারসহ ১৪ জেলে আটক
ভোলায় অবৈধ ট্রলারসহ ১৪ জেলে আটক
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪০
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪০
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক...