রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ।