ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ , ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে এনামুল হক জুয়েল (৩৩) নামের পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ তাকে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে আটক করে।

এনামুল হক জুয়েল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শিমরাইলকান্দি এলাকার বাসিন্দা এবং জহির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক মামলায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। গ্রেপ্তারের পর একইদিন আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, “সহিংসতা ও রাজনৈতিক মামলায় অভিযুক্ত এনামুল হক জুয়েলকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।