
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারি ব্যবস্থাপনায় সরাইলে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স (বা নবম শ্রেণি পর্যন্ত) সব শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই ক্যাম্পেইনের আওতায় উপজেলা সব বিদ্যালয় ৮ হাজার ৫৮০ জন শিক্ষার্থী এবং ৮ হাজার ৩৭২ জন কমিউনিটি শিশুসহ মোট ১৬ হাজার ৯৫২ জন শিশুকে টিকাদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সরাইল ইউএনও মো. মোশারফ হোসাইন। এই সময় বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ। জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি ডা.শেখর কুমার মন্ডল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্য। সরাইল থানা পরিদর্শক তদন্ত মো. আসাদুজ্জামান। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, ব্র্যাকের প্রতিনিধি মিজানুর রহমান। উপজেলা স্বাস্থ্য সহকারী আবুল কাশেম। ইপিআই টেকনিশিয়ান আল আমিন প্রমুখ।
ওরিয়েন্টেশন সভায় অনলাইন ভ্যাকসিন রেজিস্ট্রেশন পদ্ধতি, টিকা গ্রহণের সুবিধা এবং ক্যাম্পেইন চলাকালীন করণীয় বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি ও কমিউনিটি লিডাররা অংশগ্রহণ করেন।উপস্থিত বক্তারা বলেন,টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়া জনিত রোগ যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়াতে পারে।
এটি মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে মারাত্মক ক্ষতি করতে পারে। তাই শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা নেয়া অত্যন্ত জরুরি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...