জাতীয় নির্বাচনের তফসিল ডিসেম্বরে

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ , ৮ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

রোববার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন আগামী মাস থেকে প্রবাসীদের ভোটার অ্যাডুকেশনের কাজ শুরু করবে।

এ ছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত করেছে কমিশন।