
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর গ্রামের বাসিন্দা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. জব্বার আলী (জব্বার মাস্টার) ইন্তেকাল করেছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং একজন সৎ, নিষ্ঠাবান ও শ্রদ্ধাভাজন শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় খঞ্জনপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বজনরা।
তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—এ কামনা করেছেন স্বজন ও শুভানুধ্যায়ী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...