পাইকগাছায় উপজেলা পর্যায়ে সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ , ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছায় অফিসের জন্য সাইবার নিরাপত্তার সর্বোত্তম অনুশীলন” শীর্ষক উপজেলা পর্যায়ে সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ। এসময় উপজেলা দপ্তরের ২০টা দপ্তরের অফিস প্রধান গণের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ডা. ইব্রাহিম গাজী, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, নির্বাচন অফিসার মো. ছামিউল আলম, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, এসআই নূর আলম, কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, তথ্য আপার তন্বী দাশ, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার অংশ গ্রহণ করেন।

এই প্রশিক্ষণে সাইবার অপরাধ, নিরাপত্তা বিষয়ক সচেতনতা এবং ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।