
নড়াইল পৌরসভার ৩ নং ওয়ার্ড বি এনপি’র আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুন রবিবার বিকেলে নড়াইল পৌরসভার সিটি কলেজ মাঠ প্রাঙ্গনে ৩ নং ওয়ার্ড বি এন পি’র সভাপতি মোঃ গোলাম সরোয়ার সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক মোঃ শওকত আলমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বি এন পি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌর বি এন পি’র সভাপতি তেলায়ত হোসেন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু,
নড়াইল সদর উপজেলা বি এন পির সভাপতি বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, সদর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর বি এন পির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান,নড়াইল জেলা বি এন পি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,সিনিয়র সহ সভাপতি দেদার মাহমুদ তুষার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইবাদত হোসেন মিনা,পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান,নড়াইল জেলা ছাত্র দলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাস ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি সহ নড়াইল জেলা ও উপজেলা বি এন পি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
আলোচনা ও দোয়া মহাফিল শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়, এবং অসহায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...