সাংবাদিক মুন্সী রেজাউল করিম মহব্বত’র মৃত্যুতে প্রেসক্লাব পাইকগাছা এর শোক

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , ১৪ জুন ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

কপিলমুনি প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার কপিলমুনি প্রতিনিধি মুন্সী রেজাউল করিম মহব্বত মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুন গভীর রাতে মৃত্যুবরণ করেন।

আজ ১৪ জুন বিকেলে ভারত থেকে তার মরদেহ কপিলমুনি নিয়ে আসা হবে। এরপর হরিঢালী ইউনিয়নের উলুডাঙ্গা গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে মুন্সী রেজাউল করিম মহাব্বতের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সদস্য মোঃ আজিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, মোঃ রফিকুল ইসলাম, নুরুল আমিন পলাশ, শাহীন রেজা সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।