কেন্দুয়াবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ওসি মিজানুর রহমান

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ , ৬ জুন ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

মজিবুর রহমানঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কেন্দুয়া উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্বুদ্ধ এই ঈদুল আযহা হোক শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির প্রতীক। কেন্দুয়ার জনগণ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে উৎসব উদযাপন করে আসছে, আমি সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানাই।”

ঈদকে কেন্দ্র করে উপজেলায় যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধ ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি। ওসি মিজানুর রহমান আরও বলেন,

কোরবানির পশুর হাটে এবং বাজারে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

যানজট এড়াতে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সার্বক্ষণিক ট্রাফিক মনিটরিং করা হবে।

কোরবানির সময় বা পরবর্তী সময়ে কেউ যদি কোনো অপ্রীতিকর ঘটনা বা সন্দেহজনক কিছু দেখতে পান, তাৎক্ষণিকভাবে থানায় জানানোর অনুরোধ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, “আপনারা সকলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে থাকুন। প্রয়োজনে ৯৯৯ ফোন করুন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপন সম্ভব হবে।”

শুভেচ্ছা বার্তার শেষাংশে ওসি মিজানুর রহমান বলেন,
“ঈদ হোক শান্তি, সৌহার্দ্য ও নিরাপত্তার উৎসব। সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক!”