
এস এম রবিউল ইসলাম রুবেল ফরিদপুরঃ ফরিদপুরের বোয়ালমারীতে এক নারীর নির্মম মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি শরিফুল মল্লিক (৩৮)–কে র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোল প্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, নিহত ভিকটিমের সঙ্গে আসামি শরিফুল মল্লিকের প্রথমে বিবাহ হয়েছিল। বিবাহের তিন মাস পর তাদের মধ্যে তালাক হয়। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ ইউনুচ শেখ মেয়েকে বোয়ালমারীর পরমেশ্বরধী গ্রামের শামীম মুন্সীর সঙ্গে পুনরায় বিয়ে দেন। দ্বিতীয় স্বামীর মৃত্যু হলে শরিফুল মল্লিক আবারও ভিকটিমকে বিবাহের প্রস্তাব ও কুপ্রস্তাব দিতে থাকেন।
গত ৩০ এপ্রিল ২০২৫, সকাল ৭টার দিকে শরিফুল মল্লিক ও তার সহযোগীরা ভিকটিমকে কৌশলে ডেকে অজ্ঞাত স্থানে নিয়ে মারধর করে। পরে স্থানীয় এক নারী মোছাঃ নাজমিনের মাধ্যমে জানা যায় যে, ভিকটিমকে আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভিকটিম মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের বাবা ইউনুচ শেখ বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর- ০৫, তারিখ ০৩/০৫/২০২৫; ধারা- ৩০২/৩৪ পেনাল কোড)। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১০ এর সহযোগিতা চেয়ে অধিনায়কের কাছে একটি অধিযাচনপত্র পাঠান।
র্যাব-১০ এর আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ২ জুন ২০২৫ রাত ৮টা ৪৫ মিনিটে ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি শরিফুল মল্লিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শরিফুলের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বলিভদ্রদিয়া গ্রামে, তিনি মৃত আব্দুল হকের ছেলে।
পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...