
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে শনিবার সকালে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে বইমেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাদিয়া পাঠান পাপন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, “স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের অবদান অনস্বীকার্য। তরুণ প্রজন্মকে তাঁর সঠিক ইতিহাস জানাতেই এ আয়োজন।”
তিনি জিয়া স্মৃতি পাঠাগারকে একটি স্থায়ী পাঠাগারে রূপান্তরের ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচিত সরকার।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...