
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শাহজাদাপুর তিতাস মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ছোটন সরকার (৩৮) চাঁদার দাবিতে হামলার শিকার হয়েছেন।
শুক্রবার (৩০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মনুর পাড়া মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত ছোটন সরকার শিলহাটি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম গোপাল সরকার। স্থানীয় সূত্রে জানা গেছে, শাপলা বিলকে কেন্দ্র করে পারভেজ আহমেদ লুলু (৩০), পিতা মৃত বাচ্চু মিয়া, ছোটনের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা না দেওয়ায় পারভেজ তাকে প্রকাশ্যে মারধর করেন। এতে গুরুতর আহত অবস্থায় ছোটন সরকারকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে। জানা যায়, এর আগেও পারভেজ ও তার সাঙ্গপাঙ্গরা ছোটন সরকারকে তুলে নিয়ে আটকে রেখেছিল। পরে স্থানীয় ইউপি সদস্যের মধ্যস্থতায় তিনি ছাড়া পান।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, “ঘটনার ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...