
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সফরকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঘটনার পরপরই এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে দাওধারা এলাকার মৃত আবদুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) এবং কাটাবাড়ি এলাকার বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলীকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নালিতাবাড়ী সফর করেন। তার উপস্থিতিতে স্থানীয়রা একটি পর্যটন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বন বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার এক পর্যায়ে উত্তেজিত কিছু এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৬ জন সাংবাদিক আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর জেলার সাংবাদিক মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দোষীদের দ্রুত বিচার দাবি করে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...