
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সেবা সহজ ও হয়রানি মুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে,‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সরাইলে ভূমি মেলা-২০২৫ এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব ভূমিসেবা প্রদানের লক্ষ্যে মঙ্গলবার (২৭ মে) নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কে নিয়ে কুইজ প্রতিযোগিতা,পুরস্কার বিতরণও ভূমি আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল- ভূমি মেলা উপলক্ষে ভূমি আড্ডা , সচেতনতা মূলক প্রচারণা, প্রচার ও তথ্য প্রদান,পুরস্কার বিতরণ ইত্যাদি। ভূমি আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত মো.
মোশারফ হোসাইন, ভূমি মেলার তাৎপর্য তুলে ধরে বলেন, ভূমি সেবা সহজ ও হয়রানি মুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে।
অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা এখন জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়া হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকারের এ প্রচেষ্টা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সরাইল সদর, শংকর কুমার বনিক, ভূমি সহকারী কর্মকর্তা, মলাইশ, খন্দকার মাঈন উদ্দিন আহমেদ , ভূমি সহকারী কর্মকর্তা আইরল ইউনিয়ন ভূমি অফিস, মোঃ জামাল উদ্দিন, ভূমি সহকারী কর্মকর্তা, কালিকচ্ছ, নাসরিন আক্তার, ভূমি সহকারী কর্মকর্তা, বিটঘর ভূমি অফিস, শাহ নিয়ামত উল্লাহ, ভূমি সহকারী কর্মকর্তা চুন্টা ভূমি অফিস,মোঃ অলিউর রহমান,ভূমি উপ-সহকারী কর্মকর্তা, শাহবাজপুর, কুমুদ লাল দেবনাথ, ভূমি উপ-সহকারী কর্মকর্তা, তেলিকান্দী ভূমি অফিস জিয়াউল আলম,ভূমি উপ-সহকারী কর্মকর্তা, চুন্টা ভূমি অফিস,মো: আল আমিন, নাজির কাম ক্যাশিয়ার, উপজেলা ভূমি অফিস, সরাইল, মো: শাহিন মিয়া, সার্টিফিকেট পেশকার, উপজেলা ভূমি অফিস, সরাইল, বিকাশ দেবনাথ, মিউটেশন কাম সহকারী, উপজেলা ভূমি অফিস, সরাইল, লোকনাথ বর্মন, কম্পিউটার অপারেটর, উপজেলা ভূমি অফিস, সরাইল আকলিমা আক্তার, কানুনগো ও সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, সরাইল প্রমুখ।
“ভূমি আড্ডা” কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের বিজয়ী ৬- জন শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে গাছ,ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন ইউএনও। মেলায় সরকারি দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...