
মোঃ সুমন ভূঁইয়া,নোয়াখালীঃ বৃহত্তর নোয়াখালীর (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা) একমাত্র বাণিজ্যিক কেন্দ্র ছিলো চৌমুহনী। সড়ক ব্যবস্থা তেমন না থাকায় নৌ-পথ ছিলো ব্যবসায়ীদের মালামাল বহনের প্রদান মাধ্যম। চৌমুহনীর বিভিন্ন খাল দিয়ে বৃহত্তর নোয়াখালীর প্রতিটি বাজারে যেতো মালামাল।
কিন্তু কালের ব্যবধানে সেই খালগুলো দখল আর দূষণে বর্তমানে মৃত প্রায়। সময় যতোই যাচ্ছে দখল আর দূষণ ততো বাড়ছে খালগুলোকে ঘিরে। গত বন্যার মতো আর ভয়াবহ পরিস্থিতি যেনো সৃষ্টি না হয় সেজন্য খালগুলো দখলমুক্ত করে দ্রুত পুনঃখননের দাবি স্থানীয়দের। বরাদ্দ পাওয়ার পর খালের দখলকৃত অংশগুলো দ্রুত উচ্ছেদ করা হবে বলছেন কর্তৃপক্ষ।
সরজমিনে গেলে স্থানীরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে প্রভাবশালীরা বেগমগঞ্জের আটিয়াবাড়ি ব্রিজ থেকে চৌমুহনী বড়পোল পর্যন্ত চৌমুহনী-ছাতারপাইয়া খালটি পুরোপুরি দখল করে ফেলেছে। ৬০ফুট চওড়া খালের প্রায় অর্ধেক দখল করে দুই পাশে গড়ে তুলেছে ব্যবসা প্রতিষ্ঠান ও অনেকগুলো স্থাপনা।
এছাড়া বাজারের ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে খাল। যার ফলে গত বছরের আগস্টের বন্যা ভয়াবহ ক্ষতির মুখে পড়ে স্থানীয় লোকজন। খালে পানি প্রবাহ না থাকায় বন্যা পরবর্তী দীর্ঘ তিন/চার মাসের জলাবদ্ধতা ভোগান্তিতে পড়ে লোকজন।
এছাড়া খালে পানি না থাকায় একদিকে যেমন বিভিন্ন দেশি প্রজাতির মাছ থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় লোকজন তেমনি পানির অভাবে ধান চাষেও বেগাত ঘটেছে। স্থানীয়দের দাবি আগামি বর্ষা মৌসুমের আগে খালগুলো দখল মুক্ত করে পুনঃখনন করার।
ইতোমধ্যে চৌমুহনী-ছাতারপাইয়া ও তুলাতলি খালের দখল অংশ নিয়ে জরিপ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেনবাগ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হবে। খাল পুনঃখননের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বরাদ্দ পাওয়ার পর কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...