সাইফুল ইসলাম কে ইউনিয়ন  বিএনপির  আগামী কমিটিতে সঠিক মূল্যায়নের দাবী 

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ , ২৬ মে ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ সুমন ভূঁইয়া,নোয়াখালীঃ নোয়াখালী জেলা বিএনপির অধীনে থাকা সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি আজ ২৬শে সোমবার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরের দিকে জেলা শহর মাইজদীর চেন্নাই রেঁস্তোরায় আয়োজিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই ঘোষণার পর বেগমগঞ্জের নরোত্তমপুরের কৃতি সস্তান, আওয়ামী আমলে জেল নির্যাতনের স্বীকার  সাবেক নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাবেক  উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক,  সাবেক উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিগত ইউনিয়ন বিএনপির  কমিটতে সাধারণ সম্পাদক পদ প্রার্থী   সাইফুল ইসলাম কে ১০ নং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির কমিটতে আগামী কমিটিতে সঠিক মূল্যায়ন দাবী তুলেছেন ইউনিয়নের তৃনমুলের নেতা কর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে অনেকেই স্ট্যাটাটাস দিয়ে তাকে সঠিক মূল্যায়নের দাবী জানান।

এই বিষয়ে সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কালের বির্তবনের নোয়াখালী প্রতিনিধি মোঃ সুমন ভূঁইয়া কে বলেন, আজ কে নোয়াখালীর সকল কমিটি বিলুপ্ত হয়েছে মাত্র,  পেক্ষাপট অনুযায়ী তৃনমুলের নেতা কর্মীদের প্রতি আমি শ্রদ্ধাশীল। তারা যদি আমাকে সঠিক পদে অধীষ্ট করতে আগ্রহী হয় আমার তাতে কোন আপত্তি নেই।

আমি সব সময় ফ্যাসিবাদী আওয়ামীলীগের আমলে সকল শ্রদ্ধেয় ও স্নেহশীল সকল নেতা কর্মীদের পাশে ছিলাম। এবং  সাধারন মানুষের পাশে থেকে আর্থিক, মানসিক, শ্রম দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি।

আগামীতে ও আমি সব সময় সবার পাশে থেকে সমাজ সেবা করে যেতে চাই। সাধারণ মানুষ এবং নেতা কর্মীদের পাশে থাকার জন্য সদায় প্রস্তুত বলে তিনি জানান।