
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শুরু হয়েছে ৩ দিনের “ভূমি মেলা”। ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র্যালী, জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমান ভূমিসেবা ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচার ও তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই সেবা পেতে পারে।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সেতুভুষন দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহমেদ জাকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, প্রভাষক বাবলু শংকর নাথ।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নুরে আলম, ভূমি অফিসের নাজির বজলুল হুদা চৌধুরী, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, উপজেলা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির আওতায় লোহাগাড়া উপজেলা ভূমি অফিস ছাড়াও ৩টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা প্রদান করা হচ্ছে। সেবার মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান প্রদানসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভূমি মেলায় ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...