
বাংলাদেশ রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা দ্বিতীয় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত হয় রেশম/ চাষী কৃষক সমাবেশ।
আজ (শনিবার ২৪শে মে ২০২৫ ইং) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা পরিষদ মিলানায়তনে মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে স্বপ্না রানী সিংহের সঞ্চালনায় রেশন চাষী কৃষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মেজ-বাহ উল সাবেরীন, প্রধান অতিথি ছিলেন মোঃ শফিকুল ইসলাম ( অতিরিক্ত সচিব) মহাপরিচালক বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড । বিশেষ অতিথি ছিলেন মোঃ এমদাদুল বারিক ( উপ সচিব) পরিচালক প্রশাসন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড।
মোঃ মাহবুবুর রহমান প্রকল্প পরিচালক বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান মনিটারিং কর্মকর্তা বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। মোঃ আতিকুল রহমান উপ পরিচালক (বীজ) বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। সুমন ঠাকুর গণসংযোগ কর্মকর্তা বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড।
ইঞ্জিনিয়ার ডঃ মোঃ ফারুক হোসেন, পরিচালক ন্যাশনাল পলিটেকনিকেল ইনস্টিটিউট (NPIUB),।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আওলাদ হোসেন অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক রেশম সম্প্রসারণ কেন্দ্র মানিকগঞ্জ।
অনুষ্ঠান শুরুর আগে কৃষক ও চাষী সমন্বয়ে জেলা পরিষদ চত্বরে রেলির আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
সকল বক্তারাই রেশম চাষের উপরে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন রেশম চাষ কৃষকদের জন্য একটি অর্থ উপার্জনের সহজ পদ্ধতি। যারা বেকার যুবক মহিলা আছেন তারা এই রেশম চাষের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। যারা রেশম চাষ করতে আগ্রহী আমরা তাদেরকে অর্থ দিয়ে সকল প্রকার সহযোগিতা করব। আমাদের রেশম উন্নয়ন বোর্ডের পরামর্শক্রমে আপনারা রেশম চাষ করুন অর্থ উপার্জন করুন।
বক্তারা বলেন মানিকগঞ্জের মাটি রেশম চাষের ঘাটি।
দূরদূরান্ত থেকে আসা রেশম চাষিরা মনোযোগ সহকারে অতিথিদের বক্তব্য শুনেন।
অনুষ্ঠানে বক্তারা উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের লেখনীর মাধ্যমে রেশম চাষের জন্য কৃষকদের উৎসাহিত করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন এবং সহ-সভাপতি ছাবিনা দিলরুবা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...