
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছা উপজেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম কে গুলি করে হত্যা করার প্রতিবাদে উপজেলা কৃষক দলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার বিকালে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত সংলগ্ন এলাকায় উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার।
বক্তব্য রাখেন কৃষক দল নেতা সেকেন্দার আলী, ফরহাদ হোসেন, সোহরাব হোসেন, জাফর মল্লিক, আব্দুর রহিম, আব্দুস সামাদ, সাদ্দাম হোসেন, আমানউল্লাহ, হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, মোক্তার হোসেন, আনিসুর রহমান, ইব্রাহিম, শামীম হোসেন, আহম্মদ আলী, আবুল হোসেন ও জসিম উদ্দিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অবিলম্বে তরিকুল ইসলামের খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...