
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ এর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন‘সাম্য হত্যার আজকে ৭দিন হয়ে গেছে। তবুও ইন্টেরিম কোনো পদক্ষেপ নিতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন উদাসীনতার পরিচয় দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ব্যাপারে এর আগেও আমরা প্রশ্ন তুলেছি। সমাধান হয়নি।
তারই পরিণতিতে সন্ত্রাসীর দ্বারা ছাত্রদলের কর্মীকে হত্যার শিকার হতে হয়েছে। সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার দাবি করেন ছাত্রদল নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সদস্য ফরিদুল হোসেন, পৌর যুবদলের সদস্য মিঠু রহমান, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ময়নুল ইসলাম সনি,নওগাঁ জেলা ম্যাটস ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির, নওগাঁ জেলা নার্সিং ছাত্রদল নেত্রী নুসরাত জাহান মৌ, মহিলা কলেজ ছাত্রদল নেত্রী কামরুন নাহার।
ছাত্রনেতা সাজু, টুটুল, নাফিজ, সাদেক, ওয়াহেদ, শুভ, রনি, কামাল, নাহিদ,মাসুম, সরকারি কলেজ ছাত্রদল নেতা মারুফসহ শতাধিক ছাত্রদল- নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...