নালিতাবাড়ীতে ৪৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ , ২২ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকা থেকে অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ মে) রাতে উপজেলার গোল্লারপাড় এলাকার মাদক কারবারিকে তার নিজ বসত বাড়ীর সামনে থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন – উপজেলার গোল্লারপাড় এলাকার সুলতান আহম্মেদের পুত্র রিয়াজুল ইসলাম ওরফে রেজভী(৩০)

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু তালেবের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একজনের দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কারবারি জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল তিনি । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ১০০ টাকা।

আসামির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানা(ওসি) আরও জানান, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এলাকার কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”