কেন্দুয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ , ২১ মে ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা ওরফে হারুন রশিদ (৪৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পেমই তদন্ত কেন্দ্রে পুলিশ।

আজ বুধবার (২১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেছন্দরী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া থানার প্রেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ। ধৃত মাসুদ রানা ওরফে হারুন রশিদ

উপজেলার পাইকুড়া ইউপির পেচন্দুরী গ্রামের আব্দুল হামিদ ভূঁইয়ার ছেলে ও কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আকবপুর আলিম মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এসআই শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ রানাকে ২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন শিক্ষক হয়ে মাদক ব্যবসায় জড়িত থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।