
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া গ্রামে ধান খেত থেকে এক বিরল প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে স্থানীয় কৃষকদের তৎপরতায় অজগরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুরে সাপটিকে মধুটিলা বনে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া গ্রামের কাঠমিস্ত্রী মোবারকের বাড়ির পাশে একটি বোরো ধান খেতে শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ তারা খেতে অজগরটি দেখতে পান। এরপর তাৎক্ষণিকভাবে সাহসিকতার সঙ্গে সাপটিকে একটি বস্তায় ভরে স্থানীয় বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে বন বিভাগের মধুটিলা রেঞ্জের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে। পরে মধুটিলা বনে সাপটি অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, বিট কর্মকর্তা কাউসার হোসেন, বন কর্মকর্তা ওয়ালিদ বিন মতিনসহ বন বিভাগের অন্যান্য কর্মীরা।
বন বিভাগের কর্মকর্তারা জানান, এটি একটি বিরল প্রজাতির অজগর, যা সাধারণত বনাঞ্চলেই বসবাস করে। কৃষি এলাকায় এমন সাপের উপস্থিতি আশ্চর্যজনক হলেও এটি হয়তো খাদ্যের খোঁজে লোকালয়ে চলে এসেছে।
স্থানীয় জনগণ এবং বন বিভাগের আন্তরিক সহযোগিতায় সাপটি নিরাপদভাবে উদ্ধার ও অবমুক্ত করা সম্ভব হয়েছে, যা পরিবেশ রক্ষায় একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...