
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা অন্যতম পর্যটন কেন্দ্র মধুটিলা ইকোপার্কের ভেতরে গড়ে ওঠা ৬৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২০ মে) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম এবং সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান।
বন বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে প্রায় ২০০ একর পাহাড়ি বনভূমির ওপর প্রতিষ্ঠিত হয় মধুটিলা ইকোপার্ক। এখানে সরকারিভাবে নির্মাণ করা হয়েছে প্রধান প্রবেশদ্বার, ওয়াচ টাওয়ার, শিশু পার্ক ও মহুয়া রেস্ট হাউস।
তবে পর্যটকদের আনাগোনার সুযোগ কাজে লাগিয়ে পার্কের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই অনিয়মিতভাবে গড়ে উঠছিল বিভিন্ন ধরনের দোকানপাট।
প্রধান বন কর্মকর্তা সরেজমিনে পার্ক পরিদর্শনের সময় অবৈধ এসব দোকান চোখে পড়লে তাৎক্ষণিকভাবে উচ্ছেদের নির্দেশ দেন। পরে সংশ্লিষ্ট কর্মীরা একযোগে অভিযান চালিয়ে ৬৫টি দোকান অপসারণ করে।
অভিযানে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেনসহ বন বিভাগের অন্যান্য কর্মচারীরা অংশ নেন।
বন বিভাগ জানিয়েছে, পার্কের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...