
শেরপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
শনিবার (১৭ মে) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়)” দ্রুত অনুমোদন ও জানুয়ারী-২০২৫ হতে বকেয়া বেতন ভাতাসহ ৫ দফার দাবিতে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার প্রায় ১ হাজার প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রধান করা হয়।
মানববন্ধনে মউশিক জেলা শাখার শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার মোবারক হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, মাস্টার ট্রেনার মুক্তি খলিলুর রহমান, সুপারভাইজার মাওলানা মুতাসিন বিল্লাহ, ফিড সুপারভাইজার শহীদুল্লাহ, মাউসিক জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মারুফুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...