
“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় শুরু হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫। জেলা প্রশাসনের আয়োজনে এই সপ্তাহটি শিশু-কিশোর ও তরুণদের মাঝে উদ্ভাবনী কাজে আগ্রহ সৃষ্টি এবং বিজ্ঞানের প্রতি সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানটি ১৪ মে, ২০২৫, বুধবার সকাল ১১টায় জেলা শহরের অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জিরুনা ত্রিপুরা ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান সপ্তাহের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ এবং জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন শেষে অতিথিরা প্রকল্প প্রদর্শনী স্টল পরিদর্শন করেন, যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ সহ নানা ধরনের আধুনিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়েছে। এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে সেমিনার পেপারও উপস্থাপন করা হয়।
এই বছর, ১৪ থেকে ১৬ মে, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিজ্ঞান সপ্তাহের দ্বিতীয় দিনে থাকবে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং প্রকল্প প্রদর্শনীর চূড়ান্ত বাছাই।
আগামী ১৬ মে, ২০২৫, শুক্রবার সকাল ১০টায় আলোচনা সভা, পুরষ্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অতিথিরা জানান, “বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের বিশ্বে টিকে থাকতে হবে, এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে।”
এই বিজ্ঞান সপ্তাহের মাধ্যমে, খাগড়াছড়ি পার্বত্য জেলা উদ্ভাবনাকে উৎসাহিত করতে এবং বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব আরোপ করতে চায়, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...