
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে চোরাকারবারিকে ধাওয়া করে ৬০ বোতল ভারতীয় মদসহ বহনকারী একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৩ মে) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া গ্রাম্য রাস্তা থেকে এসব মদ জব্দ ও পিকআপ ভ্যানটি আটক করা হয়।
পুলিসূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চোরাকারবারিরা উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারত থেকে আনা বস্তাভর্তি মদ পিকআপ ভ্যানে করে পাচার করছে।
এমন সংবাদে ওই এলাকায় নালিতাবাড়ী থানার রাত্রীকালিন টহল টীম অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পাহাড়ের অভ্যন্তরে পালিয়ে যায়।
এসময় পিকআপ গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও সিএনজি চালিত অটোরিকশা নিয়ে পিকআপ ভঢানটিকে ধাওয়া করে। এক পর্যায়ে পিকআপ চালক গাড়িটি উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার গ্রাম্য রাস্তায় ঢুকলে গাড়িটি খড়ের গাদায় লাগিয়ে দিয়ে চালক পালিয়ে যায়।
তখন পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি আটক করে এবং পিকআপটি তল্লাশি করে বিশেষ কায়দায় মাছ নেওয়ার ড্রামের ভেতরে রাখা ২টি বস্তায় ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করে। একইসাথে ওই পিকআপ ভ্যানটিও আটক করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...