
আল-আমিন মিয়া, নরসিংদীঃ নরসিংদীতে পাওনা ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার (১০ মে) দিবাগত রাত ৯টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। নিহত ইসমাইল হোসেন (৩৫) জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পলাশ উপজেলার খিলপাড়া এলাকায় স্বপরিবারে বসবাস করে দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে আসছিলেন ইসমাইল হোসেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। একমাত্র মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
ইসমাইলের কাছে কাজের ৫ শত টাকা পেতেন খিলপাড়া এলাকার আহসান মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৬)। পাওনা টাকা নিয়ে শনিবার রাতে পূবালী বাজারের পাশে খিলপাড়া এলাকায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের আলীর দোকান থেকে ছুরি নিয়ে ইসমাইলের পেটে আঘাত করেন আফজাল হোসেন।
এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে আফজাল পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ইসমাইলকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানা-পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মাত্র ৫ শত টাকা পাওনা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরি দিয়ে ইসমাইলকে হত্যার পর অভিযুক্ত আফজাল পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ওসি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...