
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভাইটকামারি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অটোগাড়ি চালক নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কাজীমুদ্দীন উরফে তারু মিয়া (৪৫)। তিনি উপজেলার গেরামারা এলাকার বাসিন্দা এবং মৃত উমেদ আলীর পুত্র।
স্থানীয়রা জানান, পাথর বোঝাই একটি ড্রামট্রাক ভাইটকামারি এলাকায় চলার সময় সড়কের উপর খড় দিয়ে ঢাকা অবস্থায় ধান রাখা ছিল। অটোগাড়িটি ওই খড়ের উপর দিয়ে যাওয়ার সময় চাকা পিছলে যায় এবং অটো উল্টে পড়ে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ড্রামট্রাক অটোর উপর উঠে গেলে ঘটনাস্থলেই চালক নিহত হন এবং অন্য পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি তিনজন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ এলাকায় সড়কে ধান শুকানোর জন্য খড় দিয়ে ঢেকে রাখা হয়, যা দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...