
ঢাকার সাভারে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের দুই দিন পর ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার চিলগাছি গ্রামের মো. ইয়েছি নারীর ছেলে ছেলে ইব্রাহিম (১৮), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর গ্রামের সেলিম খানের ছেলে নাজমুল খান (১৮), আশুলিয়া ভাদাইল পূর্বপাড়া এলাকার মোহাম্মদ আলী হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮), আশুলিয়ার ভাদাইলের প্রবলেমটাকে এলাকার মানে হুসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), আশুলিয়ার ভাদাইলের পবনারটেক উত্তপাড়া এলাকার মানিক হোসাইনের ছেলে আব্দুল্লাহ নয়ন (১৮), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পুলর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন রনি(১৮) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধর্মপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮)।
জানা গেছে, গত ২৬ এপ্রিল নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় ১০ জন ব্যক্তি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের করেন। পরদিন রবিবার মিছিলের ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
সেই ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি ঝটিকা মিছিলের সামনে মোবাইল ফোন দিয়ে ভিডিও করছেন। আওয়ামী লীগের ব্যানার ৪ জন ধরে শ্লোগান দিচ্ছিলেন, তাদের পিছনে আরও ৪ জনকে দেখতে পাওয়া যায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে সড়কে মিছিল করে কয়েকজন ব্যক্তি। পরে তাদের চিহ্নিত করে গতকাল আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুর আসামীদের ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...