
অজ্ঞাত কারণে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈ। এ ঘটনায় আচরণ সন্দেহজনক হওয়ায় তার বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদারকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি ভাড়া মেসে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যাশা মজুমদার অথৈর সহপাঠীরা জানান, বিকালে মেস থেকে তার বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদার অথৈকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেয়। সেখানে আনুমানিক সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক অথৈকে মৃত ঘোষণা করেন।
এদিকে, প্রত্যাশা মজুমদার অথৈর বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে হেফাজতে নিয়েছে সূত্রাপুর থানার পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। বুধবার (৩০ এপ্রিল) ময়নাতদন্তের ওপর ভিত্তি করে পরিবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝুমুর আহমেদ বলেন, মেয়েটা সাড়ে ৪ টা পর্যন্ত আমার সাথেই ছিলো। এরপরই শুনি আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আত্মহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।নিজেকে শেষ করে দিলেন জবি শিক্ষার্থী, পুলিশ হেফাজতে বয়ফ্রেন্ড।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...