কমলগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ , ২৮ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় সোমবার (২৭) এপ্রিল মামা কতৃক ভাগনিকে (শিশু) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামা কান্ত মালাকার (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকের সত্যতা নিশ্চিত করেছেন কমলগঞ্জ পুলিশ ফাঁড়ি শমশেরনগর।

পুলিশ সুত্রে জানা, যায়,ঘটনার পরদিন নির্যাতিত শিশুটির মা ইতি রানি মল্লিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানাযায়, মামা কান্ত মালাকার পটেটোর এর লোভ দেখিয়ে আপন ভাগ্নীকে নিজ বসত ঘরে ধর্ষন করে । পরে মা ইতি রানি শিশুটিকে (৭) কান্না করে দেখে জানতে চাইলে মামা তাকে ধর্ষন করেছে বলে জানায়। ঘটনার পর শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে অভিযুক্ত কান্ত মালাকার কে শমশেনগর পুলিশ ফাড়ি সোমবার ভোর সাড়ে ৪টার গ্রেপ্তার করেছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি জিয়া মো. মুস্তাফিজ ভূইয়া বলেন,, আসামি কান্ত মালাকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।