
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে লিগ্যাল এর উদ্যেগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন, জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান, পিপি অ্যাডভোকেট আবদুল মান্নান, জিপি খন্দকার মাহবুবুল আলম রকিব, স্পেশাল পিপি আশরাফুন্নাহার রুবি, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ জেলা জজ আদালতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।বর্ণাঢ্য আয়োজনের শুভাযাত্রার র্যালিতে দৃষ্টি আকর্ষনের মধ্যে ছিল গরুর গাড়ী,লাঠি খেলা,ডুল বাদ্যসহ নানা আয়োজন।

শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গনে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সুবিধা বঞ্চিত মানুষ কীভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা পাবে সে সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় গত এক বছরের কার্যক্রমের পরিসংখ্যান দেয়া হয়। এতে গত এক বছরে ৫৪৮ টি সরকারি মামলা ও এডিআর এর আবেদন জমা পরে। এর মধ্যে ৮১ টি নিষ্পত্তি, বিকল্প পদ্ধতিতে সফল নিষ্পত্তি ১৪২ টি, নথিভুক্ত হয়েছে ১৫১ টি, অপেক্ষমান ১৭৪ টি, পরামর্শ প্রদান করা হয়েছে ৯২৮ জনকে, বিকল্প বিরোধ নিষ্পত্তির ফলে বিচারাধীন বা চলমান মামলার নিষ্পত্তি ১০৯টি এবং এডিআর এর মাধ্যমে ৯৫লাখ ৫৩হাজার ৬৫০টাকা পক্ষগণকে বুঝিয়ে দেয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...