
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঙ্গালা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব ) মো. হেলাল উদ্দিনকে ভিজিএফ চাউল চুরির অভিযোগে গ্রেফতার করে আজ বুধবার আদালতে চালান দিয়েছে মডেল থানা পুলিশ।
সামনের ঈদ উল ফিতর উপলক্ষে সরকার থেকে বাঙ্গালা ইউনিয়নের ২৪’শ ৮৩ জন গরীব, দুস্থদের জন্য ভিজিএফ এর চাউল বরাদ্দ হয়। প্রতিজনের জন্য দশ কেজি করে চাউল বরাদ্দ হয়। গতকাল মঙ্গলবার ২৫ মার্চ বাঙ্গালা ইউনিয়ন পরিষদ থেকে এ চাউল বিতরণ করা হয়।
জানা গেছে প্রশাসনিক কর্মকর্তা মো. হেলাল উদ্দিন দুইশো জনের বেশী সংখ্যক ব্যক্তি চাউল পাওয়ার আগেই জানান চাউল নেই বিতরণ শেষ হয়েছে। এ সময় চাউল না পেয়ে পরিষদ চত্বরে অনেকেই চাউল দেওয়ার দাবী জানান বলে জানা গেছে।
বাঙ্গালা ইউনিয়ন পরিষদ প্রশাসক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম পরিষদের বিভিন্ন রুমে তল্লাশি করে বস্তা ভর্তি আটশো এগারো ( ৮ ১১) কেজি চাউল উদ্ধার করেন। এসময় অভিযোগ উঠে ইউপি সচিব মো. হেলাল উদ্দিন বিতরণের আগেই পরিষদের গোপন কক্ষে এ চাউল আত্মসাতের করতে লুকিয়ে রাখেন।
উপজেলা প্রশাসন থেকে দুজন কর্মকর্তা বাঙ্গালা ইউনিয়ন পরিষদে গিয়ে সব জানেন। এর পর পুলিশের সহযোগিতায় উদ্ধার করা চাউল জব্দ ও ইউনিয়ন পরিষদের সচিব মো. হেলাল উদ্দিনকে আটক করে থানায় আনা হয়।
বাঙ্গালা ইউনিয়ন পরিষদ প্রশাসক ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন পরিষদের বিভিন্ন রুম থেকে এ চাউল উদ্ধার করা হয়েছে। তিনি জানান পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) মো. নুরুল ইসলাম মতি চাউল আত্মসাত বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ও হিসাবরক্ষক মহব্বত আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান তথ্য নিশ্চিত করে বলেন প্রশাসনিক কর্মকর্তা মো. হেলাল উদ্দিনকে আদালতে চালান দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন বিষয়টি আইন মোতাবেক ব্যবস্থা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...