
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে তার দায়িত্ব থেকে প্রাথমিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে ফেসবুক থেকে এ বিষয়ে পোস্ট দেওয়ার পর তাকে সরিয়ে নেওয়া হয়। পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করা হয়।
যদিও এসিল্যান্ড পরবর্তীতে পোস্ট দিয়ে দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। আইডিটি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান।
এদিকে পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন।
এর প্রায় পৌনে এক ঘণ্টার পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করা হয়। এতে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, এসিল্যান্ড দাবি করেছে লেখাটি তিনি লিখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...