
নেত্রকোণার কেন্দুয়ায় সড়কের পাশে খালের পাড় থেকে তারা মিয়া ফকির নামে এক বৃদ্ধ ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে থানার পুলিশ।
শনিবার (২২ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের সড়কের পাশে সাতারখালি খাল পাড় থেকে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত তারা মিয়া ফকির (৬৫) ওয়াই উত্তর পাড়া গ্রামের বাসিন্দা। তার নাম মৃত আইয়ুব আলী। তিনি স্থানীয় বাশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করিতেন। তারা মিয়ার ফকিরের নৃশংস হত্যা কাণ্ড নিয়ে এখনো কেউ মূখ খুলছেন না। তবে বৃদ্ধা এই মানুষটিকে কেন এইভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে হতবাক এলাকাবাসী।
নিহতের পরিবারের সদস্যরা বলছেন, তারা মিয়ার সঙ্গে কারও শত্রুতা ছিল তাদের জানা নেই। কে বা কারা তাঁকে হত্যা করেছে তা ধারণা করতে পাচ্ছেন তারা।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রতিদিনের মতো শুক্রবার (২১ মার্চ) বিকেলে বাড়ি থেকে কাঁচামাল নিয়ে বিক্রির জন্য স্থানীয় বাশাটি বাজারে যান তারা মিয়া। এদিন রাত ৮টা থেকে ৯টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাড়ি ফেরেননি। স্বজনেরা রাতভর খোঁজাখুজি করেন।
পরে স্থানীয়রা সকালে সাতারখালি খালপাড়ে তারা মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। মৃতদেহের গলা,চোখে, মুখে কানে অনেক জখমের চিহ্ন রয়েছে।
মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশের পাশাপাশি জেলা পিবিআইয়ের সদস্যরাও ঘটনার তদন্ত শুরু করেছেন। থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...