
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরের নকলা উপজেলায় ৬ বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় চাঁন মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার চাঁন মিয়া নকলা উপজেলার পাইস্কা গ্রামের আবেদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নকলার একটি গ্রামে বাড়ির পাশে খেলছিল ওই শিশু। এসময় ৬০ বছর বয়সী বৃদ্ধ চাঁন মিয়া বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে ডেকে নিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে চাঁন মিয়া পালিয়ে যান। এ ঘটনায় রাতে নকলা থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে পুলিশ রাতেই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযান চালিয়ে ধর্ষক চাঁন মিয়াকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত চাঁন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী