
নওগাঁয় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ উদ্যোগে ট্রাকসেলের মাধ্যমে সূলভ মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি। বুধবার (৫ মার্চ ২০২৫) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
সংশ্লিষ্টরা বলেন, রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৪৫০ টাকা মূল্যের বিনিময়ে একটি প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মশুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা বিক্রির উদ্যোগ গ্রহন করে টিসিবি।
শুক্রবার ব্যতিত ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন নওগাঁ শহরে ৫ টি স্থানে ২ হাজার সাধারণ ভোক্তার মাঝে পণ্য বিক্রি করা হবে। এভাবে পর্যায়ক্রমে ২১ টি স্থানে পণ্য বিক্রি করা হবে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসন কঠোর ভাবে তদারকি করছে।
উদ্বোধনকালে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক