
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরে নতুন বিনিয়োগকারী খুঁজতে চেম্বার অব কমার্সের সাথে বিডা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেম্বার সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র ময়মনসিংহ বিভাগের পরিচালক জন কেনেডি জাম্বেল।
এসময় তিনি বলেন, ‘শেরপুর জেলায় কৃষি শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যেখানে চাল, আলু, বেগুন, সিম, টমেটো, সরিষা, কাসাভা, কাজুবাদাম, সূর্যমুখী ফুলসহ বিভিন্ন কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। ইতিমধ্যে শেরপুর অঞ্চলের সম্ভাব্য কৃষি পণ্যের তালিকা ঢাকায় প্রেরণ করা হয়েছে। যেন আগামীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে আগ্রহী বিনিয়োগকারীদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে সার্বিক সহযোগিতা করা যায়।’
মতবিনিময় সভায় বিডার কার্যক্রম এবং তাদের পক্ষ থেকে বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা প্রদানের বিষয়গুলো তুলে ধরেন বিডা ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
পরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মো. তৌহিদুর রহমান পাপ্পু, রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।
অনুষ্ঠানে চেম্বার অব কমার্স পরিচালকদের মধ্যে, আলহাজ্ব মো. মহিউদ্দিন আহমেদ মামুন, আরিফুল কবির আপেল, বাবন সাহা, দেবানন্দ কর্মকার, চেম্বার সচিব হারুন অর রশিদ সহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...