নবীনগর কোর্ট রোড অবস্থিত এনআরবিসি ব্যাংকের উপ শাখা শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ , ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর অবস্থিত অর্পণ প্লাজায় এনআরবিসি (NRBC) ব্যাংকের নবীনগর উপ শাখার শুভ উদ্বোধন হল আজ বুধবার (১৯.০২.২৫) দুপুরে নান্দনিক এক আয়োজনে ব্যাংক কার্যালয়ে ‘প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত থেকে নতুন এ উপশাখার উদ্বোধন করেন ব্যাংকটির সিলেট জোন প্রধান FVP মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন এনআরবিসি’র কিশোরগঞ্জের এরিয়া ম্যানেজার রকিবুল হাসান সবুজ।
সরাইলের ব্রাঞ্চ ইনচার্জ মো. হাবিবুল্লাহর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক আবদুল মান্নান ভূইয়া রেনু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু ব্যবসায়ী ও ঠিকাদার মানিক বিশ্বাস ও ব্রাঞ্চ ব্যবস্থাপক শরীফুল ইসলাম।

বক্তারা নবীনগরে এনআরবিসি’র ব্রাঞ্চ এত দেরীতে কেন চালু করা হল এমন প্রশ্ন রেখে ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ব্রাঞ্চ ম্যানেজার শরীফুল ইসলাম জানান, ব্যাংকটি চালু হওয়ার আগেই আমাদের ইতিমধ্যে দু’শর বেশী গ্রাহক সৃষ্টি হয়েছে। এতে আমরা পুলকিত। আশা করছি, আমরা গ্রাহকদেরকে তাদের চাহিদা অনুযায়ি সর্বোচ্চ সেবা দিতে পারবো। সেজন্য আমরা সকলের সার্বিক সহযোগিতা চাই।’