
সাতক্ষীরায় এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মৃত অনুপম কুমার ঘোষ (২৬) কনস্টেবল পদে ছিলেন। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীশ কুমার ঘোষের ছেলে। তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং রসুলপুর এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
শনিবার রাতে ডিউটি শেষে ভোর রাত ২টার দিকে বাসায় ফেরেন তিনি। এরপর ভোর রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...