
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার ইউসুফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর।
অনুষ্ঠানে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান, জুলাই বিপ্লব, উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নতিকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বণ্টনে উৎসাহিতকরণসহ বিষয়ের উপর আলোচনা করা হয়।
ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ডি.এম.সাদিক আল সাফিন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদ্দুজ্জামান আলম, সাংবাদিক সালাউদ্দিন শুভ, মুমিন মিয়া, জাহেদ আহমেদ, সাইদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি ভুইয়া রাজন রেজা,জালাল আহমেদ আবেদ, শাহীন মিয়া ,পাপিয়া জান্নাত তামা, আব্দুস সামাদ মুন্না প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...